বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাউজানে হিন্দু বসতঘরে অগ্নিসংযোগ, আরও ৬ জন গ্রেপ্তার, মোট আটক ৭

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩১৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের রাউজান উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বসতঘরে বাইরে থেকে দরজা বন্ধ করে আগুন দেওয়ার ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল সাতে।

 

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ ওমর ফারুক, মোহাম্মদ কবির হোসেন, কার্তিক দে, বিপ্লব বড়ুয়া, মোহাম্মদ লোকমান এবং মোহাম্মদ পারভেজ।

 

পুলিশ তাদের কাছ থেকে চারটি উসকানিমূলক ব্যানার, কেরোসিন তেলের দুটি কন্টেইনার, একটি বোতল, কয়েকটি খালি প্লাস্টিকের বস্তা, একটি মোবাইল ফোন, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

 

ডিআইজি আহসান হাবিব পলাশ জানান, এর আগে গ্রেপ্তার হওয়া মনির হোসেনের দেওয়া তথ্য ও প্রাপ্ত প্রমাণের ভিত্তিতেই এই ছয়জনকে আটক করা হয়েছে। মনির হোসেনকে গত ২ জানুয়ারি রাঙামাটি থেকে গ্রেপ্তার করা হয়।

 

তিনি বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত সবাই একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গেছে, তবে তদন্তের স্বার্থে সংগঠনের নাম প্রকাশ করা হয়নি।

 

পুলিশ সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে রাউজান ও রাঙ্গুনিয়া এলাকায় গভীর রাতে একাধিক অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রতিটি ঘটনাস্থল থেকে বিশেষভাবে তৈরি উসকানিমূলক ব্যানার উদ্ধার করা হয়, যেখানে সামাজিক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে বক্তব্য, বিভিন্ন ব্যক্তির নাম ও মোবাইল নম্বর লেখা ছিল।

 

মনির হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের রাউজান ও রাঙামাটির লংগদু থানায় চুরি ও মাদকসহ চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি ছয় মাসের কারাদণ্ডও ভোগ করেন।

 

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ভোরে রাউজান পৌরসভার সুলতানপুর ৫ নম্বর ওয়ার্ডে কাতারপ্রবাসী সুখ শীলের বসতঘরে বাইরে থেকে দরজা আটকে আগুন দেওয়া হয়। ওই ঘরে তার বোন ও বোন জামাই বসবাস করতেন।

 

এর আগে ২০ ডিসেম্বর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া এলাকায় বিমল তালুকদার ও রুবেল দাশের বাড়িতে একই কায়দায় অগ্নিসংযোগ করা হয়। বাসিন্দারা আগুনের ধোঁয়া টের পেয়ে বের হতে গেলে দরজা বাইরে থেকে বাঁধা দেখতে পান।

 

পুলিশ জানায়, প্রতিটি ঘটনার ক্ষেত্রেই উঠান থেকে কেরোসিন মিশ্রিত কাপড় ও উসকানিমূলক লেখা সংবলিত কাগজ উদ্ধার করা হয়েছে।

 

এছাড়া ১৯ ডিসেম্বর কেউটিয়া এলাকার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডে আরও কয়েকটি হিন্দু পরিবারের বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

পরে ২৬ ডিসেম্বর রাতে রাউজানের গহিরা বাজারে একটি কাপড়ের ভ্যানে আগুন দেওয়ার সময় মো. মোরশেদুল আলম (৫৫) নামের একজনকে কেরোসিনের বোতলসহ হাতেনাতে আটক করে পুলিশ।

 

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews