1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার নিয়ামতপুর সার্বজনীন দুর্গা মন্দিরে নতুন কমিটি গঠন, নেতৃত্বে সাগর দাস ও রিদয় কুমার হবিগঞ্জে আইনজীবী শ্যামল দাসের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, শহরে আতঙ্ক দোল পূর্ণিমায় সারা দেশে ৫০১টি তুলসী বৃক্ষ রোপণের ঘোষণা হবিগঞ্জে কোটি টাকার কষ্টিপাথরের গিরিধারী শিলা চুরি চন্দনাইশে মোটরসাইকেল দুর্ঘটনায় সানু ধর নামে এক যুবকের মৃত্যু সীতাকুণ্ডে বাংলাদেশ গীতা পরিষদ এর উদ্যোগে গীতা প্রতিযোগিতার আয়োজন চাঁদপুরে হিন্দু বিয়েতে চাঁদা না দেওয়ায় হামলা, আহত ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্বোধন হলো ‘শ্রীশ্রী দুর্গা গীতাপীঠ’ আনোয়ারায় নতুন দিগন্তের সূচনা। বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর আকবরশাহ থানা শ্রীশ্রী পবনপুত্র জয়ন্তী উপ-কমিটি ঘোষণা

শ্রীমঙ্গলে ব্যতিক্রমী আয়োজনে সরস্বতী পূজা এশিয়ায় প্রথমবার দেবীর ১৬ রূপের আরাধনা

নিজস্ব প্রতিবেদক : রিংকু দাশ | শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

দীর্ঘ ২৬ বছরের ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতায় এবার ব্যতিক্রমী ও ঐতিহাসিক আয়োজনের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপন করতে যাচ্ছে শ্রীমঙ্গলের লালবাগ যুব কিশোর সংঘ। সংগঠনটির ২৬তম বর্ষপূর্তি উপলক্ষে এবারের পূজায় যুক্ত হচ্ছে এক অনন্য আকর্ষণ এশিয়া মহাদেশে এই প্রথমবারের মতো দেবী সরস্বতীর ষোড়শ (১৬) রূপের আরাধনা।

আয়োজকরা সত্য সনাতন টিভিকে জানান, জ্ঞান, বিদ্যা, শিল্প ও সৃজনশীলতার প্রতীক দেবী সরস্বতীর ১৬টি ভিন্ন রূপের পূজা ও আরাধনা ভক্তদের জন্য এক বিরল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অভিজ্ঞতা হয়ে উঠবে। প্রতিটি রূপে দেবীর স্বতন্ত্র দর্শন, তাৎপর্য ও ভাবধারা শিল্পসম্মতভাবে উপস্থাপন করা হবে, যা দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ ও কৌতূহল সৃষ্টি করবে বলে আশা করছেন তাঁরা। সত্য সনাতন টিভি

আগামী ২৩ জানুয়ারি থেকে এই বিশেষ আয়োজন শুরু হবে শ্রীমঙ্গলের লালবাগ যুব কিশোর সংঘের পূজামণ্ডপে। মণ্ডপটি গোসাই বাড়ি রোডসংলগ্ন লালবাগ আবাসিক এলাকায় অবস্থিত।

আয়োজক কমিটির সদস্যরা জানান, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজামণ্ডপের নান্দনিক শৈল্পিক নকশা, আধুনিক আলোকসজ্জা ও সামগ্রিক পরিবেশ দর্শনার্থীদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। তাঁরা আশা প্রকাশ করেন, এই ব্যতিক্রমী আয়োজন শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত ও দর্শনার্থীকে আকর্ষণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট