রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

দাগনভূঞায় অটোচালক সমীর কুমার দাসকে হত্যা করে অটোরিকশা ছিনতাই, এলাকায় তীব্র চাঞ্চল্য

  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

ফেনীর দাগনভূঞা উপজেলায় এক অটোচালককে নৃশংসভাবে হত্যা করে তার অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা। মর্মান্তিক এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত অটোচালকের নাম সমীর কুমার দাস (২৮)। তিনি দাগনভূঞা উপজেলার রামানন্দপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কার্তিক কুমার দাস এবং মাতার নাম রিনা রানী দাস। সত্য সনাতন টিভি

স্থানীয় সূত্রে জানা যায়, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা সমীর কুমার দাসকে হত্যা করে তার অটোরিকশা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দাগনভূঞা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দ্রুত জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্য, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে দাগনভূঞা থানা পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews