রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ধর্ম পালনে কোনো বাধা নেই, এটাই বাংলাদেশ: ইসকনের অনুষ্ঠানে কয়েস লোদী দীঘিনলায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব তিথি উদযাপিত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহাসমারোহে রাধাষ্টমী উদযাপন ফরিদপুরে পুরাতন কালীবাড়ী মন্দিরের কালীমূর্তি ও স্বর্ণালংকার চুরি উখিয়ায় কুতুপালং স্বর্ণ শিল্পীবৃন্দের উদ্যোগে বিশ্বকর্মা পূজা বান্দরবানে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত ডেঙ্গু আক্রান্ত লিটন মহাজন লিটুর রোগমুক্তি কামনায় বিশেষ প্রার্থনা বাঁশখালীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বস্ত্র বিতরণ চট্টগ্রামে হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা লালমনিরহাটে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিঃস্বার্থ নবজীবন সংগঠনের অভিষেক ও পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন।

  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৪০২ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে নিঃস্বার্থ নবজীবন সংগঠন (এনএনএস)-এর নবগঠিত কার্যকরী পরিষদ–২০২৬ এর কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ এবং পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গত ০৯ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী ক্লিনটন আচার্য্য-এর সভাপতিত্বে শপথ গ্রহণ পর্ব সম্পন্ন হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ও সংগঠক শ্যামল বৈদ্য। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি রণী এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব মুনলাইট চিটাগং-এর কর্মকর্তা লায়ন শ্রীকান্ত ধর। বিশেষ অতিথি ছিলেন সংগঠক ও জ্যোতিষী পণ্ডিত জে. কে. শর্মা (ধর্ম্মাচার্য্য)। সত্য সনাতন টিভি

 

প্রধান অতিথির বক্তব্যে প্রভাষক পলাশ কান্তি রণী বলেন, “স্বার্থপর এই সময়ে নিঃস্বার্থ নবজীবন সংগঠন একটি অনুকরণীয় সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান। মানুষ হয়ে মানুষ ও সমাজের জন্য কিছু করতে পারা সত্যিই সৌভাগ্যের। সেবার মধ্য দিয়েই মানুষ সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকে। সমাজ ও রাষ্ট্রের সার্বিক কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও এগিয়ে আসতে হবে।” সত্য সনাতন টিভি

 

সংগঠক আকাশ দাশ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জ্যোতিষী অন্তর আচার্য্য। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংগঠনের উর্ধ্বতন কর্মকর্তা কাঞ্চন আচার্য্য, ডা. পিয়াল কুমার আচার্য্য, শুভজিৎ আচার্য্য, প্রকৌশলী বিশাল আচার্য্য ও রনি দাশ।

অনুষ্ঠানের শুরুতে তানি রাণী দেব গীতাপাঠ করেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

শেষ পর্বে নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি রাহুল আচার্য্য ও সাধারণ সম্পাদক ইমন চৌধুরীসহ মোট ৩১ জন কর্মকর্তা ও সদস্যকে শপথ পাঠ করানোর মাধ্যমে অভিষিক্ত করা হয়। একই সঙ্গে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালীর এক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews