রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

যশোরে প্রকাশ্যে গুলি করে সাংবাদিক রানা প্রতাপকে হত্যা।

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

যশোরের মনিরামপুর উপজেলায় প্রকাশ্যে গুলি করে এক হিন্দু যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ ৫ জানুয়ারি সোমবার সন্ধ্যা পৌনে ৬ ঘটিকার দিকে উপজেলার ১৭ নম্বর ইউনিয়নের কপালিয়া বাজার এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

 

নিহতের নাম রানা প্রতাপ (৪৫)। তিনি যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা এবং তুষারকান্তি বৈরাগীর ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে রানা প্রতাপ কপালিয়া বাজার এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাকে লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

হত্যাকাণ্ডের পরপরই এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ভয়ে দোকানপাট বন্ধ করে দেয়। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানান, “আমরা ঘটনাস্থলে রয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।” সত্য সনাতন টিভি

 

 

এদিকে প্রকাশ্য দিবালোকে একটি ব্যস্ত বাজারে এই হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews