বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

লক্ষ্মীপুরে সত্য রঞ্জন দাস নামে হিন্দু কৃষকের পাকা ধান পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা।

  • প্রকাশিত: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় এক কৃষকের পাকা ধানে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে সর্বস্বান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

 

ঘটনাটি ঘটেছে গত ১ জানুয়ারি বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে উপজেলার চরগাজী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সামা এলাকায়।

 

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম সত্য রঞ্জন দাস। তিনি ওই এলাকার সুবল চন্দ্র দাসের ছেলে। এ ঘটনায় তিনি বাদী হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

সত্যরঞ্জন দাস জানান, কয়েকদিন আগে তিনি ৯৬ শতাংশ জমির পাকা ধান মাড়াইয়ের উদ্দেশ্যে কেটে জমিতেই স্তূপ করে রেখেছিলেন। গত ০২ জানুয়ারি শুক্রবার ভোর আনুমানিক ৫ ঘটিকার দিকে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার করলে তিনি ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি দেখতে পান তার জমিতে রাখা সব ধান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

 

তিনি আরও বলেন, “অনেক ধারদেনা করে ধান চাষ করেছি। কয়েকদিন ধরে কেটে রাখা ধান বাড়িতে নেওয়ার আগেই দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে আমার সব শেষ হয়ে গেল।” তবে কারা বা কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

 

এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews