রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পালং হরিসভা মন্দিরে সমবেত প্রার্থনা

  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় শরীয়তপুরের পালং হরিসভা মন্দিরে এক সমবেত প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে আয়োজিত এই শোক ও সমবেদনা প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, শ্রী চৈতন্য সেবা সংঘ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পূজা ফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। “সত্য সনাতন টিভি”

 

এ সময় পালং হরিসভা মন্দিরের পুরোহিত, সাধারণ ভক্তবৃন্দের উপস্থিতিতে শোক জ্ঞাপন করা হয় এবং দেশনেত্রীর আত্মার চিরশান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী। “সত্য সনাতন টিভি”

 

প্রার্থনা সভা শেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, শরীয়তপুর জেলা শাখার পক্ষ থেকে আয়োজনে অংশগ্রহণকারী সকল সংগঠন, পুরোহিত ও ভক্তবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews