রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

দিপু দাসের লিঞ্চিংয়ের ঘটনার পর দিল্লিতে বাংলাদেশের মিশনের সামনে ব্যাপক বিক্ষোভ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের এক হিন্দু নাগরিক দিপু চন্দ্র দাসের গণপিটুনিতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

 

বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি), বজরং দলসহ বিভিন্ন হিন্দু সংগঠনের নেতৃত্বে এই বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এক পর্যায়ে তা সহিংস রূপ নেয়। শত শত বিক্ষোভকারী পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে ফেলে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা বাংলাদেশের সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করে। কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল “হিন্দু রক্তের এক এক ফোঁটার হিসাব চাই”।

 

 

বিক্ষোভের আশঙ্কায় আগেই বাংলাদেশ হাইকমিশনের আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। তিন স্তরের ব্যারিকেড বসানো হয় এবং প্রায় ১৫ হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। তবুও বিক্ষোভকারীদের চাপ সামাল দিতে পুলিশকে বেগ পেতে হয়। “সত্য সনাতন টিভি”

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বিক্ষোভ এবং সহিংসতার প্রতিবাদ জানিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে ঢাকা। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অস্বস্তি তৈরি হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত সপ্তাহে বাংলাদেশে দিপু চন্দ্র দাস নামের এক হিন্দু যুবক গণপিটুনির শিকার হয়ে মারা যান। ওই ঘটনাকে কেন্দ্র করেই এই বিক্ষোভের সূত্রপাত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews