বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড শাখার উদ্যোগে HSC শিক্ষার্থীদের সংবর্ধনা।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৯৬ বার পড়া হয়েছে

গত ২১শে নভেম্বর ২০২৫ ইংরেজি রোজ শুক্রবার সকালে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শিরীশ ধর্মশালা (রাম কৃষ্ণ মিশন) প্রাঙ্গণে বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে HSC পরীক্ষায় সফল শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে বারৈয়াঢালা শ্রী শ্রী নারায়ণ আশ্রমের সহ-সভাপতি ও বাংলাদেশ গীতা পরিষদ সীতাকুণ্ড উপজেলা শাখার উপদেষ্টা শ্রী রতন কুমার নাথের সভাপতিত্বে, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধান অতিথি শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ, অধক্ষ, রামকৃষ্ণ মিশন, সীতাকুণ্ড,

 

এইছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি ডা. প্রবীন শংকর দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল চন্দ্র দাস, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার ভবরঞ্জন দেব নাথ, গীতা সংগঠন ও বাংলাদেশ গীতা পরিষদের শুভাকাঙ্ক্ষী অসীম সেন, সিনিয়র সদস্য রত্না দেবী, সদস্য সচিব শিশির দেব নাথ, যুগ্ম আহ্বায়ক মিতুন সাহা, এবং শুভাকাঙ্ক্ষী রুপন দেব নাথ। সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে বক্তব্য রাখেন শ্রী অনিক নাথ সঞ্জয়, উপজেলা কমিটির সন্মানিত আহ্বায়ক।

 

সত্য সনাতন টিভিকে আয়োজকরা জানান, শিক্ষার্থীরা সংবর্ধনা গ্রহণের মাধ্যমে তাদের অর্জনকে স্বীকৃতি হিসেবে পেয়েছে এবং আত্মবিশ্বাস ও প্রেরণা লাভ করেছে। ভবিষ্যৎতে শিক্ষার্থীদের মনোবল ও সাহস দীর্ঘ করার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

বক্তব্য শেষে শ্রীমৎ স্বামী ভক্তি প্রদানন্দ মহারাজ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews