মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের রথযাত্রায় রাধা-কৃষ্ণের রূপে দুই তরুণী, ভাইরাল ছবি শোকের মধ্যেও থামেনি দায়িত্ব, বাবার পথ ধরে হবিষ্যান্নের পোশাকেই অজগর উদ্ধার করলেন ছেলে চট্টগ্রামে বাংলাদেশ হিন্দু পরিষদের রথযাত্রা মহোৎসব সাদুল্লাপুরে অর্ধশত কণ্ঠে গীতা পাঠ ও রাধাকৃষ্ণ লীলা কীর্তন হরিদাস চন্দ্রের মুক্তির দাবিতে ঐক্য পরিষদের সমাবেশ ও বিক্ষোভ রথযাত্রার আয়োজন শেষে বন্যার্তদের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট বাঁশখালী উপজেলা শাখা বর্ণাঢ্য র‍্যালিতে চট্টগ্রামে রথযাত্রায় বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের অংশগ্রহণ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য কৃতিত্ব: ট্যালেন্টপুলে বৃত্তি পেল বরগুনার যমজ তিন বোন রথযাত্রায় তৃষ্ণার্ত পুণ্যার্থীদের হাতে পানির বোতল তুলে দিয়ে প্রশংসায় ভাসছেন চট্টগ্রামের ব্যবসায়ী আরমান হোসেন রথযাত্রায় পরিবারের সদস্যরা, বাসায় একা ছিলেন গৃহবধূ; ঝালকাঠিতে মলিনা রায়ের মরদেহ উদ্ধার

রাঙ্গুনিয়ায় বাগীশিকের বার্ষিক গীতা নৈতিক শিক্ষা ও গীতা চ্যাম্পিয়নশিপ পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্টান সম্পন্ন।

  • প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

রাঙ্গুনিয়ায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হোসনাবাদ ইউনিয়ন সংসদের উদ্যোগে বার্ষিক গীতা নৈতিক শিক্ষা পরীক্ষা ২০২৪ এবং গীতা চ্যাম্পিয়নশীপ পরীক্ষা ২০২৫–এর পুরস্কার, সনদ বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার খিলমোগল নাথপাড়া মারবাড়ি সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগীশিক হোসনাবাদ ইউনিয়ন সংসদের সভাপতি প্রদীপ কান্তি শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সম্মানিত সহসভাপতি সুনিল দত্ত। আশীর্বাদক ও মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক শ্রীযুত সনজিব সুশীল।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের প্রধান উপদেষ্টা ডা. লায়ন শ্রী সমীর মহাজন।

 

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরী। স্বাগত বক্তব্য দেন হোসনাবাদ ইউনিয়ন সংসদের সাধারণ সম্পাদক রাজিব মল্লিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা সংসদের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শ্রী প্রিন্স ভৌমিক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডা. শ্রী রুপন কান্তি শীল, সিনিয়র সহসভাপতি পণ্ডিত শ্রী মিল্টন চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাদল কান্তি নাথ, যুগ্ম সম্পাদক সুমন কুমার দে, উপদেষ্টা সুনিল কান্তি দে, ডা. বিভুতি রঞ্জন মহাজন, মাস্টার ট্রেইনার রাজিব দত্তসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সংসদের সাংগঠনিক সম্পাদক পলাস মিত্র, সমাজকল্যাণ সম্পাদক কৃষ্ণ আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদক জনি দে, প্রকাশনা সম্পাদক সাজু শীল, সহ–মহিলা বিষয়ক সম্পাদক চুমকি রুদ্র, গীতা প্রশিক্ষণ সম্পাদক কিশোর চক্রবর্তী, নির্বাহী সদস্য সিন্টু কুমার দাস, প্রদীপ দাসসহ হোসনাবাদ ইউনিয়ন সংসদের উপদেষ্টা নারায়ন পালিত, পৃষ্ঠপোষক জনি সুশীল, যুগ্ম সম্পাদক সুজিত মল্লিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাস্টার পরেশ সাহা ও মাস্টার নটন দাস।অনুষ্ঠানের শুরুতে পার্থসারথি পূজা, মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন, সমবেত গীতাপাঠ ও ভক্তি সংগীত পরিবেশন করা হয়। পরে বার্ষিক গীতা নৈতিক শিক্ষা পরীক্ষা এবং গীতা চ্যাম্পিয়নশীপ পরীক্ষায় উত্তীর্ণ ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।অনুষ্ঠান শে‌ষে ভক্ত‌দের মা‌ঝে প্রসাদ বিতরন করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews