রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

মাদারীপুরে দীপ্তি মণ্ডল নামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও হত্যার অভিযোগ।

  • প্রকাশিত: রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৫৫১ বার পড়া হয়েছে

মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে দীপ্তি মণ্ডল (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ০১ নভেম্বর ২০২৫ ইংরেজি শনিবার বিকেলে শহরের আমিরাবাদ এলাকার বাদামতলা মণ্ডল বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় দীপ্তি মণ্ডলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা। “সত্য সনাতন টিভি”

 

নিহতের পরিবার অভিযোগ করেন, স্বামী তাপস মণ্ডল দীর্ঘদিন ধরে দীপ্তিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। শেষ পর্যন্ত নির্যাতনের পর তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

 

নিহত দীপ্তি মণ্ডলের স্বামী তাপস মণ্ডল মাদারীপুর কোর্টে মুহরি হিসেবে কর্মরত। তিনি বাদামতলা এলাকার নিতাই মণ্ডলের ছেলে। “সত্য সনাতন টিভি”

 

এ বিষয়ে স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। ঘটনার পর থেকে স্বামী তাপস মণ্ডল পলাতক রয়েছেন।

 

মাদারীপুর সদর থানার ওসি জানান, “ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” “সত্য সনাতন টিভি”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews