বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

শ্রীমঙ্গলে পূজামণ্ডপ থেকে নিখোঁজ রিমা রানী বিশ্বাস উদ্ধার, গ্রেফতার ২ জন

  • প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূজামণ্ডপ থেকে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু রিমা রানী বিশ্বাসকে উদ্ধার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল।

২৮ দিন পর সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে রিমাকে জীবিত উদ্ধার করা হয়। “সত্য সনাতন টিভি”

 

গত ৩০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকার দিকে শ্রীমঙ্গলের রামকৃষ্ণ মিশনে অঞ্জলি দিতে এসে রিমা রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

সে সময় রিমা ছিল শ্রীমঙ্গল উপজেলার মিশন রোড এলাকার দরিদ্র পরিবার মতিলাল বিশ্বাস ও শিপ্রা রাণী বিশ্বাসের কন্যা। “সত্য সনাতন টিভি”

 

পরিবারের পক্ষ থেকে পরদিন শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। নিখোঁজের পর থেকেই শিশুটির সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়ে স্থানীয়রা।

 

 

পুলিশের তদন্ত ও র‍্যাবের তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রিমার অবস্থান শনাক্ত করা হয় সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। পরবর্তীতে শ্রীমঙ্গল থানা পুলিশ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে সেখানে অভিযান চালিয়ে রিমাকে উদ্ধার করা হয়।

 

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন এএসআই অমর ফারুক (র‍্যাব-৯), এএসআই সজীব চৌধুরী (শ্রীমঙ্গল থানা) এবং এসআই এনামুল (র‍্যাব-৯)। “সত্য সনাতন টিভি”

 

অভিযানে মূল হোতা মোবারক হোসেন ও শিল্পী বেগমকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।

তাদের বসত ঘর থেকেই উদ্ধার হয় নিখোঁজ রিমা রানী বিশ্বাস। “সত্য সনাতন টিভি”

 

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,

“শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে যৌথ অভিযানের ফলেই। মূল অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

 

রিমার পিতা মতিলাল বিশ্বাস কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমার মেয়েকে ফিরে পেয়েছি এটা যেন স্বপ্নের মতো। পুলিশ ও র‍্যাবের কাছে কৃতজ্ঞ আমি।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews