রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ময়মনসিংহের তারাকান্দায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন : সত্যসনাতনটিভি ||  অনলাইন সংস্করণ

ময়মনসিংহ, ২৬ জুন: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) রাতে তারাকান্দা উপজেলার সদর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নাথবাড়ি কালী মন্দিরে দুর্বৃত্তরা প্রবেশ করে ভাঙচুর চালায়। এ সময় মন্দিরে স্থাপিত কালী ও মহাদেবের প্রতিমাসহ মোট চারটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।

 

শুক্রবার সকালে নিয়মিত পূজা-অর্চনার জন্য মন্দিরে এসে স্থানীয় ভক্তরা প্রতিমাগুলো ভাঙচুর অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

 

এ ঘটনার পর স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews