রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন

  • প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এলাকায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা এ ঘটনা প্রথম দেখতে পান।

 

স্থানীয় সূত্রে জানা যায়, কানছগাড়ি মহাশ্মশান এলাকার শিব মন্দির, শীতলা মন্দির এবং কালী মন্দিরে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। সকালে নিয়মিত পূজার জন্য মন্দিরে গেলে স্থানীয়রা প্রতিমাগুলো ভাঙা অবস্থায় দেখতে পান।

 

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান মোকামতলা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। তিনি পরিস্থিতি পরিদর্শন করেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

 

মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল জানান, প্রতিদিনের মতো তাঁর পরিবারের সদস্যরা সকালে পূজার উদ্দেশ্যে মন্দিরে গেলে প্রতিমা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদকে জানানো হয়।

 

শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

 

এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন জানান, ঘটনার তদন্ত চলছে। এখনো পর্যন্ত জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে দোষীদের খুঁজে বের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews