1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

সড়কপথে ঢাকায় এসেছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদন : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ঢাকায় দায়িত্ব নিতে বাংলাদেশে পৌঁছেছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর হয়ে সড়কপথে তিনি বাংলাদেশে প্রবেশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র তাঁর আগমনের বিষয়টি নিশ্চিত করেছে।

 

বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শন করেন দিনেশ ত্রিবেদী। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তাঁর ভাষ্য, দুই প্রতিবেশী দেশ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করলে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থান গড়ে তোলা সম্ভব।

 

গত এপ্রিলে ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীকে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয় নয়াদিল্লি। তিনি ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় রাজনীতিককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠানো হলো।

 

তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। প্রণয় ভার্মা সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট