রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী মবিন আরাফাতের বিরুদ্ধে সনাতন ধর্মকে অবমাননার অভিযোগ উঠেছে। ফেসবুকে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

বিশ্ববিদ্যালয় সূত্র ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, সনাতন ধর্মভিত্তিক ফেসবুক পেজ ‘ট্রেন্ডস ইন বেঙ্গল’-এর একটি পোস্টে করা মন্তব্যকে ঘিরে এই বিতর্কের সূত্রপাত। অভিযোগকারীদের দাবি, মন্তব্যটিতে হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত দেবীকে অবমাননা করা হয়েছে। পরে মন্তব্যটির স্ক্রিনশট বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীসহ বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দেয়।

 

ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে নানা মতামত ও সমালোচনা অব্যাহত রয়েছে।

 

অভিযোগ সম্পর্কে জানতে মবিন আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন। তাঁর দাবি, সংশ্লিষ্ট সময়ে মোবাইল ফোনটি তাঁর কাছে ছিল না। তিনি বলেন, পরিবারের ছোট শিশুরা অসাবধানতাবশত এমন মন্তব্য করে থাকতে পারে। এ ঘটনায় নিজের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে কোনো ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। লিখিত অভিযোগ বা গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

 

এদিকে অভিযোগের সত্যতা যাচাই কিংবা পরবর্তী পদক্ষেপ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক তদন্ত কমিটি বা সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়নি। তবে বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews