1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইউরোপের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ বোয়ালখালীতে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসে অষ্টপ্রহর মহোৎসব বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ বসতঘর ভস্মীভূত ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি। সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির আত্মপ্রকাশ বগুড়ায় হিন্দু ছাত্র মহাজোটের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন বরগুনায় মা-দুই কন্যার মৃত্যু: রহস্য উদ্ঘাটনের দাবিতে মানববন্ধন গাইবান্ধায় বজ্রপাতে মা–ছেলের মর্মান্তিক মৃত্যু পটুয়াখালীতে পানিনিষ্কাশনের পাইপ বসানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির তরুণ হৃদয়ে ভক্তির আলো: শ্রী শ্রী লোকনাথ বাবার আদর্শে আদিত্য চৌধুরী।

ফরিদপুর পৌর মহাশ্মশান কমিটি গঠন নিয়ে প্রতিবাদ ও পুনর্গঠনের দাবি।

নিজস্ব প্রতিবেদন : অংকন দে || ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ফরিদপুরের গোবিন্দপুর অম্বিকাপুর পৌর মহাশ্মশানের নামে গঠিত নতুন পরিচালনা কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ ও বিতর্ক সৃষ্টি হয়েছে। গত ৪ জুন ২০২৬ তারিখে গঠিত ওই কমিটিতে পৌরসভার আওতাভুক্ত এলাকার বাইরের বিভিন্ন উপজেলা থেকে ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে একাংশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এবং এই অগ্রহনযোগ্য কমিটির বিরোধিতা করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে স্থানীয় পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও হিন্দু ছাত্র পরিষদ নেতারা।

 

প্রতিবাদকারীরা দাবি করেন, ফরিদপুর পৌর মহাশ্মশান পৌরবাসীর ধর্মীয় অনুভূতি ও সামাজিক আবেগের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই এর পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং পৌর এলাকার সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

 

তাদের অভিযোগ, গঠিত কমিটিতে এমন ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের বিরুদ্ধে অতীতে বিভিন্ন অনিয়ম ও আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি নিয়ে পৌরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

প্রতিবাদকারীরা জোরালোভাবে দাবি জানিয়েছেন, ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড থেকে ন্যূনতম একজন করে প্রতিনিধি অন্তর্ভুক্ত করে একটি গ্রহণযোগ্য, প্রতিনিধিত্বশীল ও সর্বজনস্বীকৃত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি পৌরবাসীর মতামত উপেক্ষা করে কোনো একপাক্ষিক কমিটি গ্রহণযোগ্য নয় বলেও তারা উল্লেখ করেন।

 

এবং এই কমিটির বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ হিন্দু ছাএ পরিষদ ফরিদপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দরা বলেছেন; হঠাৎ করেই স্থানীয় কোনো সিদ্ধান্ত ছাড়াই হয়ে গেলো অম্বিকাপুর পৌর মহাশ্মশান কমিটি।

 

ডোম পবিত্র ঠাকুর এর কাছে ২০ হাজার টাকা দাবি করা ব্যক্তিটিও এই কমিটির সহ-সভাপতি। যদিও স্থানীয় নেতৃবিন্দের হস্তক্ষেপে টাকা নিতে পারেনি।

 

এছাড়া কমিটিতে রয়েছে সালথা, নগরকান্দা, বোয়ালমারী, ভাঙ্গা এবং ফরিদপুর পৌরসভার বাইরের কানাইপুরের ভোটারগণ যারা ফরিদপুর শহরের হিন্দুদের পাশে কখনো থাকেনি এবং তাদের পরিবারের কারোই কখনো সৎকার হয়নি অম্বিকাপুর পৌর মহাশ্মশানে। তাহলে কি শ্মশান নিয়ে রাজনীতি শুরু হলো? মৃত ব্যক্তিদের আত্মা যেন শান্তি না পায় তারই কি প্রয়াস করছে এরা?

 

আশা করছি শীঘ্রই এই অবৈধ ভিত্তিহীন কমিটিকে পেছনে ফেলে ফরিদপুর পৌরসভার ২৭টি ওয়ার্ড থেকে স্থানীয় প্রতিনিধি যাচাই বাছাইয়ের মাধ্যমে কমিটি গঠন হবে এবং শ্মশানের উন্নয়ন হবে।

 

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও যথাযথ পদক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট