বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

স্বামীর অসুস্থতার কারণে পদত্যাগ করছেন তুলসী গ্যাবার্ড

  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তুলসী গ্যাবার্ড। স্বামীর বিরল ধরনের বোন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

 

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তুলসী গ্যাবার্ড বলেন, আগামী ৩০ জুন ২০২৬ থেকে তাঁর পদত্যাগ কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেন, তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি বিরল ধরনের বোন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। সামনে তাঁকে কঠিন চিকিৎসা ও শারীরিক লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে স্বামীর পাশে থাকতে চান তিনি।

 

চিঠিতে তুলসী লেখেন, “এই সময়ে আমার স্বামীর পাশে থাকা এবং তাকে পূর্ণ সমর্থন দেওয়া আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব।”

 

যুক্তরাষ্ট্রে জাতীয় গোয়েন্দা পরিচালকের পদটি সৃষ্টি করা হয় ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পর। দেশটির বিভিন্ন গোয়েন্দা সংস্থার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকা এ পদকে মার্কিন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তা পদ হিসেবে বিবেচনা করা হয়।

 

গত বছর দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প এই পদে তুলসী গ্যাবার্ডকে মনোনীত করেছিলেন। ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য হলেও পরবর্তীতে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি পান তিনি। সত্য সনাতন টিভি

 

তবে হোয়াইট হাউসের একটি সূত্র দাবি করেছে, শুধু ব্যক্তিগত কারণ নয়, প্রশাসনের অভ্যন্তরীণ মতপার্থক্যও তাঁর পদত্যাগের পেছনে ভূমিকা রেখেছে। বিশেষ করে ইরান ইস্যুতে ট্রাম্পের সঙ্গে তুলসীর মতবিরোধ ছিল বলে জানা গেছে। গত মার্চে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় তুলসী তাঁর তুলনায় “অতিরিক্ত নমনীয়” অবস্থানে ছিলেন। সত্য সনাতন টিভি

 

এদিকে তুলসীর পদত্যাগের ঘোষণার পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তাঁর প্রশংসা করেন। তিনি বলেন, “তুলসী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাঁকে মিস করব।”

 

ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ডের স্থলাভিষিক্ত হিসেবে বর্তমান উপ-পরিচালক অ্যারন লুকাসকে জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews