রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

বগুড়ার গাবতলীতে হিন্দু গৃহবধূকে গলা কেটে হত্যা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

বগুড়ার গাবতলী উপজেলায় মধ্যরাতে রীতা রানী মজুমদার নামের এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা,বুধবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

৪৫ বছর বয়সী নিহত গৃহবধূ রীতা রানী মজুমদার ওই এলাকার বিধান চন্দ্র রায়ের স্ত্রী,দম্পতির এক ছেলে ও এক মেয়ে পড়াশোনার কারণে ঢাকায় থাকেন, বাড়িতে স্বামী-স্ত্রী দুজনই বসবাস করতেন।

 

 

নিহতের স্বামী বিধান চন্দ্র রায় জানান, বুধবার রাত ১০ টার দিকে স্ত্রী রীতা রানীর সাথে রাতের খাওয়া দাওয়া শেষ করে অন্যান্য দিনের মত দুইজন আলাদা ঘরে শুয়ে পড়েন,রাত সোয়া ১২টার দিকে হঠাৎ নিজের ঘরের দরজায় জোরে ধাক্কার শব্দে তার ঘুম ভাঙে, এরপর স্ত্রীর ঘর থেকে অস্বাভাবিক গোঙানির শব্দ শুনে তিনি দ্রুত স্ত্রীর ঢোকেন,ঘরে ঢুকেই তিনি দেখতে পান রীতা রানীর গলাকাটা নিথর মরদেহ ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর চিৎকার করে বের হয়ে দেখতে পান বাড়ির সদর দরজা খোলা, এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সত্য সনাতন টিভি

 

 

হত্যাকান্ডের এই ঘটনায় জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) হুমায়ুন কবীর বলেন, হত্যাকান্ডের পরপরই মোবাইল ফোনে তারা জানতে পারেন,পরে ঘটনাস্থলে এসে রীতা রানীর রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ,নিহতের মরদেহ গলাকাটা অবস্থায় তার শয়নকক্ষের মেঝেতে পড়ে ছিল,এঘটনায় রহস্য উন্মোচন করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews