বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নড়াইলে নামযজ্ঞের মেলায় কলেজছাত্রী পূর্বা সোমকে ছুরিকাঘাত

  • প্রকাশিত: সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

নড়াইল সদর উপজেলার পঙ্কবিলায় নামযজ্ঞের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রী। রোববার রাত পৌনে ১২টার দিকে পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত পূর্বা বর্তমানে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

 

পূর্বা সোম সদর উপজেলার ভাওয়াখালী এলাকার পরিতোষ সোমের মেয়ে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সত্য সনাতন টিভি

 

পরিবার ও পুলিশ সূত্র জানায়, পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে তিনদিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে মেলার ভেতরে একটি দোকানে পান কিনতে দাঁড়ালে ভিড়ের মধ্যে থেকে অজ্ঞাত এক দুর্বৃত্ত পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

পরে স্বজনেরা রক্তাক্ত অবস্থায় পূর্বাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক জানান, কোমরের পেছনে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি শঙ্কামুক্ত। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুষ্ঠানের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

পূর্বার বাবা পরিতোষ সোম বলেন, পরিবারের সবাইকে নিয়ে নামযজ্ঞে গিয়েছিলাম। হঠাৎ করে মেয়ের ওপর হামলা হলো। এমন ঘটনা কল্পনাও করিনি।

 

তিনি জানান, প্রায় তিন মাস আগে দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছিল। পরপর দুই হামলার ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি। সত্য সনাতন টিভি

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ড বলেন, ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews