রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে হিন্দু নারীকে মারধরের অভিযোগ।

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

কুমিল্লায় বেসরকারি ঋণদান প্রতিষ্ঠান “পল্লী মঙ্গল”-এর এক মাঠকর্মী ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ঋণের কিস্তি আদায়কে কেন্দ্র করে এক হিন্দু নারীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের এক জিম্মাদারসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর স্বামী।

 

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, কয়েক মাস আগে ওই নারী “পল্লী মঙ্গল” থেকে ঋণ নেন। শুরুর দিকে নিয়মিত কিস্তি পরিশোধ করলেও সাম্প্রতিক একটি কিস্তি নির্ধারিত সময়ে দিতে পারেননি। এ নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানের ফিল্ড অফিসার মো. মিরাজ হোসেন ও আরও কয়েকজন তাঁদের বাড়িতে যান।

 

পরিবারটির দাবি, কিস্তির টাকা পরিশোধ নিয়ে কথাবার্তার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই নারীকে মারধর করা হয়। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর স্বামীও হামলার শিকার হন।

 

স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত দম্পতিকে উদ্ধার করেন। পরে তাঁদের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

 

ঘটনার পর “পল্লী মঙ্গল”-এর স্থানীয় কার্যালয়ে গিয়ে ম্যানেজারকে পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, ঘটনার পর তাঁকে হঠাৎ অন্যত্র বদলি করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সত্য সনাতন টিভি

 

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জিম্মাদার ও ফিল্ড অফিসার পরস্পরের ওপর দায় চাপানোর চেষ্টা করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পুলিশ তাঁদের থানায় ডেকেছিল। তবে জিম্মাদার উপস্থিত না হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সমাধান হয়নি।

 

স্থানীয় সচেতন মহল ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করেছে। তাঁদের মতে, ঋণের কিস্তি আদায়ের নামে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews