
ভারতের পশ্চিমবঙ্গ-এ শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এখন থেকে রাজ্যের সব স্কুলে দৈনিক প্রার্থনা সভায় বাধ্যতামূলকভাবে গাওয়া হবে ‘বন্দে মাতরম’। দীর্ঘদিন ধরে চালু থাকা ‘রাজ্য সংগীত’ গাওয়ার নিয়ম বাতিল করে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা দপ্তর।
রাজ্যের শিক্ষা দপ্তর বিকাশ ভবন থেকে সব জেলা প্রশাসকের কাছে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা পাঠানো হয়েছে। পরে ডিআইদের মাধ্যমে ইমেইল ও হোয়াটসঅ্যাপে স্কুল প্রধানদের কাছেও সেই বার্তা পৌঁছে দেওয়া হয়। সত্য সনাতন টিভি
এর আগে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা দেন, ১১ মে থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি বিদ্যালয়ে প্রার্থনা সংগীত হিসেবে ‘বন্দে মাতরম’ গাওয়া হবে। ঘোষণার পর থেকেই প্রশাসনিক পর্যায়ে শুরু হয় প্রস্তুতি।
সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে স্কুলগুলোতে জাতীয় সংগীত ‘জনগণমন’-এর পাশাপাশি ‘বন্দে মাতরম’ও গাইতে হবে। তবে কোনটি আগে বা পরে গাওয়া হবে, তা নিয়ে শিক্ষক মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন ও বিভ্রান্তি। অনেকেই জানতে চেয়েছেন, স্কুলগুলোর নিজস্ব পুরোনো প্রার্থনা সংগীতের ভবিষ্যৎ কী হবে। সত্য সনাতন টিভি
এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকারের আমলে রবীন্দ্রনাথ ঠাকুর-এর ‘বাংলার মাটি, বাংলার জল’ গানটিকে ‘রাজ্য সংগীত’ হিসেবে ঘোষণা করা হয়েছিল। রাজ্যের প্রতিটি স্কুলে সেটি গাওয়ারও নির্দেশনা ছিল। বর্তমান সরকার সেই নিয়ম পরিবর্তন করে ‘বন্দে মাতরম’ অন্তর্ভুক্ত করল দৈনিক প্রার্থনায়।