বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মানিকগঞ্জে মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীকে পিটিয়ে হত্যা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

মানিকগঞ্জ সদর উপজেলার একটি বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয় থেকে কৃষ্ণ রাজবংশী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে মাছ চুরির অভিযোগে তাঁকে আটকে রেখে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বাজার কমিটির সদস্যদের বিরুদ্ধে।

 

কৃষ্ণ রাজবংশীর বাড়ি সদর উপজেলার বান্দুটিয়া মাঝিপাড়া এলাকায়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে সদর উপজেলার তরা মাছের আড়ত এলাকায় মাছ চুরির অভিযোগে কৃষ্ণ রাজবংশীসহ দুজনকে আটক করা হয়। পরে তাঁদের বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যালয়ে নেওয়া হয়। অভিযোগ রয়েছে, আটক দুজনের মধ্যে একজনকে বাজার কমিটির সভাপতি মো. ইব্রাহিমের জিম্মায় ছেড়ে দেওয়া হলেও কৃষ্ণ রাজবংশীকে কার্যালয়ে আটকে রেখে মারধর করা হয়। সত্য সনাতন টিভি

 

স্থানীয় কয়েকজনের ভাষ্য, সকাল থেকে দুপুরের মধ্যে কোনো একসময় কার্যালয়ের ভেতরে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন কৃষ্ণ রাজবংশী। পরে কমিটির লোকজন তালা খুলে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুই ব্যক্তি জানান, ঘটনার পর বাজার কমিটির লোকজন লাশ হাসপাতালে নেওয়ার কথা বলে দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে তাঁরা সেখান থেকে চলে যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

 

এ বিষয়ে বক্তব্য জানতে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইব্রাহিমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

 

তবে বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক বেলাল হোসেন বলেন, মাছ চুরির অভিযোগে দুজনকে আটক করার কথা তিনি শুনেছেন। তাঁদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়ার বিষয়েও আলোচনা হয়েছিল। একজনকে ছেড়ে দেওয়া হলেও অপরজনের অভিভাবক না আসায় তাঁকে সেখানে রাখা হয়েছিল। পরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানতে পারেন। সত্য সনাতন টিভি

 

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, চুরির অভিযোগে কাউকে আটক করলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো উচিত ছিল। কেন তাঁকে আটকে রাখা হয়েছিল এবং মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews