রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

জগন্নাথপুরের অজন্তা দেব রায় লন্ডনে টানা দ্বিতীয়বার কাউন্সিলর নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৮৬ বার পড়া হয়েছে

 

অজন্তা দেব রায় যুক্তরাজ্যের লন্ডনের বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে আবারও কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত ৭ মে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয় পান। এটি তার দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হওয়া।

 

এর আগে ২০২৪ সালের উপনির্বাচনে প্রথমবারের মতো তিনি ওই কাউন্সিলে কাউন্সিলর নির্বাচিত হন। ওই সময় ভিলেজ ওয়ার্ডে দুই কাউন্সিলরের মৃত্যুজনিত শূন্য আসনে তিনি জয়ী হয়ে দায়িত্ব গ্রহণ করেন। সত্য সনাতন টিভি

 

অজন্তা দেব রায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐয়ারদাস গ্রামের সন্তান। তার বাবা জ্যোতির্ময় দেব রায় একজন শিক্ষানুরাগী ও সমাজকর্মী, মা রমা রানী দেব গৃহিণী। তিনি পরিবারের জ্যেষ্ঠ সন্তান।

 

পারিবারিক সূত্রে জানা যায়, দেশে থাকাকালেই ২০০১ সালে জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন অজন্তা। পরে তিনি সিলেটের মুরারি চাঁদ কলেজে পড়াশোনা করেন। এরপর ভারতের বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করেন। ২০১১ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।

 

পরবর্তীতে তিনি লন্ডনের একটি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ এবং সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে ‘পলিটিক্স, রাইটস অ্যান্ড জাস্টিস’ বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। সত্য সনাতন টিভি

 

লেখাপড়ার পাশাপাশি তিনি মানবাধিকার বিষয়ক কাজে যুক্ত হন। ধীরে ধীরে তিনি লেবার পার্টির মূলধারার রাজনীতিতে সক্রিয় হন। লেবার পার্টি থেকে প্রার্থী হয়ে স্থানীয় রাজনীতিতে তার অবস্থান আরও দৃঢ় হয়।

 

ব্যক্তিগত জীবনে অজন্তা দেব রায় দুই সন্তানের জননী। তার বাবা জ্যোতির্ময় দেব রায় বলেন, মেয়ে আবারও কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। তিনি আশা করেন, অজন্তা সততা ও আন্তরিকতার সঙ্গে মানুষের প্রত্যাশা পূরণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews