বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

 

পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরই বড় নীতিগত পরিবর্তনের ঘোষণা দিল কেন্দ্র। রাজ্যে বিজেপির বিজয়ের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে স্থগিত থাকা কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা কর্মসূচি ‘আয়ুষ্মান ভারত’ এবার পশ্চিমবঙ্গেও চালু করা হবে।

 

দিল্লিতে দলের সদর দপ্তরে দেওয়া বক্তব্যে মোদি বলেন, নতুন এই অধ্যায়ের মাধ্যমে রাজ্যের উন্নয়ন, আস্থা ও সম্ভাবনার পথে যাত্রা শুরু হবে। তিনি আশ্বাস দেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কেন্দ্র ও নতুন রাজ্য সরকার একসঙ্গে কাজ করবে।

 

এই প্রকল্পের আওতায় প্রতিটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লাখ রুপি পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবে। পাশাপাশি ৭০ বছরের বেশি বয়সী নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে এর অন্তর্ভুক্ত হবেন। ফলে চিকিৎসা ব্যয়ের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলে মনে করা হচ্ছে।

 

মোদি আরও বলেন, রাজ্যে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নমূলক পদক্ষেপের ফলে অভিবাসনের হারও কমে আসবে। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই স্বাস্থ্য প্রকল্প অনুমোদনের কথা জানান তিনি।

 

বর্তমানে ভারতের অধিকাংশ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ‘আয়ুষ্মান ভারত’ চালু রয়েছে। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এর ব্যয় বহন করে। গত বছর ওড়িশা ও দিল্লিতেও এটি চালু হয়েছে।

 

এর আগে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গ নিজস্ব স্বাস্থ্য কর্মসূচির কথা উল্লেখ করে এই প্রকল্পে যুক্ত হয়নি। একইভাবে দিল্লির সরকারও নিজস্ব ব্যবস্থার কারণে বাইরে ছিল। কেন্দ্রের পক্ষ থেকে তখন অভিযোগ করা হয়েছিল, স্বাস্থ্যসেবার চেয়ে রাজনৈতিক বিবেচনাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

 

নতুন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এই প্রকল্প বাস্তবায়ন সাধারণ মানুষের জন্য কতটা সুফল বয়ে আনে, সেটাই এখন দেখার বিষয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews