1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি উখিয়ায় মহোৎসব পরবর্তী পুনর্মিলনী ও নামসংকীর্তন অনুষ্ঠিত। সরকারি আয়োজনে ধর্মীয় বৈচিত্র্যের প্রতিফলন, সন্তোষ প্রকাশ করলো ঐক্য পরিষদ সিন্দুরমতির পুকুর খননে মিলল প্রাচীন মূর্তি ফেইসবুক গ্রুপের উদ্যোগে বিধবার জন্য ঘর, প্রশংসায় সনাতনী মুচকি হাসি পরিবার সন্ন্যাসী নয়ন দাসের অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে টিম্পল পাল নিশান চট্টগ্রামে ধর্মীয় গানে মুগ্ধতা ছড়াচ্ছে ‘টিম মহাশক্তি’ ফরিদপুরে শ্রীঅঙ্গনের ৯ দিনব্যাপী মহানাম মহাকীর্তন সমাপ্ত বাগেরহাটের একটি দুর্গামন্দিরের বারান্দায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় অনিমেষ পরমান্য (৫০) নামে এক পশুচিকিৎসককে অপহরণের অভিযোগ উঠেছে। অপহরণের পর তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা।

 

শনিবার সকাল ১০টার দিকে দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ হন অনিমেষ। দিনভর তার সঙ্গে যোগাযোগ করা না গেলেও সন্ধ্যা ৭টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে পরিবারের কাছে একটি কল আসে। কলদাতা নিজেকে অপহরণকারী দাবি করে এবং অনিমেষকে জিম্মি করে রাখার কথা জানিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে বিষয়টি কাউকে না জানানোর জন্য পরিবারকে হুমকিও দেওয়া হয়।

 

অনিমেষ পরমান্য উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা। তিনি মৃত নিতাই পরমান্যের ছেলে। এ ঘটনায় তার ভাই প্রিয়নাথ পরমান্য শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সত্য সনাতন টিভি

 

পরিবারের সদস্যরা জানান, সকাল থেকে অনিমেষের ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এতে উদ্বেগ বাড়তে থাকে। পরে সন্ধ্যায় আসা ফোনকলের পর অপহরণের বিষয়টি নিশ্চিত হয় পরিবার।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস বলেন, অনিমেষ দীর্ঘদিন ধরে কৈখালী ইউনিয়নে কৃত্রিম প্রজনন কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নিখোঁজ হওয়ার ঘটনায় সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

 

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান জানান, অপহরণকারীর ফোনকলের সূত্র ধরে অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। শনিবার রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে এবং একটি পরিত্যক্ত বাড়ির সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট