রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, চারঘাটে মামলা

  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে তাঁর সামনেই স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে।

 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার একটি দম্পতি ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তাঁরা বাড়ি থেকে বের হয়ে ঢাকাগামী ট্রেনে পপকর্ন বিক্রি করেন। পরে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে বিক্রি শেষে রাত প্রায় একটার দিকে সরদহ স্টেশনে নামেন। সত্য সনাতন টিভি

 

স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে খাবার খাওয়ার সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে গুরুতর আহত করে এবং কাছাকাছি একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর স্ত্রীকে জোর করে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এ সময় তাঁদের সঙ্গে থাকা পপকর্ন বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও জানান ভুক্তভোগীরা। সত্য সনাতন টিভি

 

ভুক্তভোগী স্বামীর ভাষ্য, তিনি চিৎকার করলে প্রায় ৪৫ মিনিট পর স্থানীয় লোকজন এসে তাঁকে উদ্ধার করেন। পরে তিনি নিজেই জঙ্গল থেকে স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের মাধ্যমে তিনি অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম বলে জানতে পারেন।

 

সরদহ স্টেশনের স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ঘটনার সময় স্টেশনে তিনজন কর্মী দায়িত্বে থাকলেও তারা পরে বিষয়টি জানতে পারেন।

 

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews