রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

যশোরে মায়ের মৃত্যু ঘিরে রহস্য, সন্দেহে মেয়ে গ্রেপ্তার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

যশোরের কেশবপুরে বেড়াতে এসে মা গৌরি রানী অধিকারীকে (৭৫) হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে (৫০) আটক করেছে পুলিশ।

 

সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত গৌরী রানীর কেশবপুর পৌরসভার সাহাপাড়া এলাকার মৃত কালিপদ অধিকারীর স্ত্রী।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে গৌরী রানীর মেয়ে দীপ্তি অধিকারী মায়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে দীপ্তিকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তার দেবর পবিত্র অধিকারী ওই বাড়িতে আসেন। এ সময় তিনি বাড়ির দোতালায় উঠে দেখেন তার ভাবির মা গৌরী রানী মৃত অবস্থায় পড়ে রয়েছে। আর ভাবী দীপ্তিকে বিবস্ত্র অবস্থায় বাথরুমে বসে থাকতে দেখেন। সত্য সনাতন টিভি

 

এলাকাবাসীর ধারণা, সোমবার রাতে দীপ্তি তরকারি কাটার বটির আছাড় দিয়ে তার মায়ের কপালে ও মাথার পেছনে আঘাত করেন। এতে রক্তক্ষরণে ঘটনাস্থলেই গৌরী রানীর মৃত্যু হয়। মরদেহের পাশ থেকেই বটির আছাড়ের অংশ পড়ে ছিল।

 

এ ব্যাপারে কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত মেয়ে দীপ্তি অধিকারীকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে দীপ্তি অধিকারী একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews