1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের শ্রীধাম শ্রীঅঙ্গনে হাতেনাতে চোর আটক। বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দিরে চুরি ও প্রতিমা ভাংচুর, গ্রিল কেটে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট। ফরিদপুরে জগদ্বন্ধু সুন্দরের ১৫৬তম আবির্ভাব উৎসব, হাজারো ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে সুজন সরকার নামে কলেজছাত্রের মৃত্যু মানব সেবা সাধুসঙ্গের উদ্যোগে ‌ অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ চকরিয়ায় অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ ও ধর্মসভা অনুষ্ঠিত পাইকগাছায় ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই বীরেন বৈরাগী নিহত সাতক্ষীরায় হিন্দু নারী দোকানিকে হত্যা করে স্বর্ণালংকার লুট, পুকুর থেকে মরদেহ উদ্ধার ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর বাগান থেকে বৃদ্ধ রঞ্জিত সরকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার বগুড়ায় কালবৈশাখীর তাণ্ডবে বটগাছ চাপা পড়ে প্রাণ গেল উমা চন্দ্রের

বাগেরহাটের মোরেলগঞ্জে মন্দিরে চুরি ও প্রতিমা ভাংচুর, গ্রিল কেটে ঢুকে নগদ অর্থসহ মালামাল লুট।

নিজস্ব প্রতিবেদনঃ অভিজিৎ দেউড়ী | বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ৫ নম্বর রামচন্দ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত কুমারখালী সার্বজনীন শ্রী শ্রী হরিগুরু গোপালচাঁদ ভক্ত সংঘ সেবাশ্রম মন্দিরে চুরি ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ২৫ এপ্রিল ২০২৬ ইং দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা মন্দিরের পশ্চিম পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটায়।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে ঠাকুর ঘরের তালা ভেঙে ভেতরে থাকা প্রতিমা ফেলে ভাংচুর করে। একই সঙ্গে তারা দুইটি পিতলের জলঘট, দুটি কাশার ঝাঁঝ, ঠাকুরের ভোগের জন্য ব্যবহৃত কাসার থালা এবং নগদ প্রণামীর আনুমানিক ১২০০ থেকে ১৩০০ টাকা নিয়ে যায়। এছাড়াও সোলার প্যানেল, ব্যাটারি ও অন্যান্য কিছু মালামাল চুরি করে নিয়ে পালিয়ে যায়। সত্য সনাতন টিভি

 

ঘটনার পরদিন ২৬ এপ্রিল সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মন্দির কমিটির সভাপতি বরেন্দ্র নাথের সঙ্গে কথা বলেন। সত্য সনাতন টিভি

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট