রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

হিন্দু প্রতিনিধিত্ব ও পৃথক নির্বাচনের দাবিতে ঐক্যের আহ্বান : গোবিন্দ প্রামাণিকের

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯১ বার পড়া হয়েছে

 

দেশে সংবিধান সংশোধনকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচনের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক এ আহ্বান জানান।

 

সম্প্রতি নিজের অফিসিয়াল পেইজে একটি পোষ্টে তিনি বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৮০ জন হিন্দু প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউই নির্বাচিত হতে পারেননি। ফলে বর্তমান সংসদে হিন্দু সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব নেই বলে দাবি করেন তিনি। সত্য সনাতন টিভি

 

তিনি আরও অভিযোগ করেন, যৌথ নির্বাচনী ব্যবস্থায় হিন্দু প্রার্থীদের নির্বাচিত হওয়ার সুযোগ সীমিত হয়ে পড়েছে। নিজের নির্বাচনী বিজয়ও ‘ছিনিয়ে নেওয়া হয়েছে’ বলেও উল্লেখ করেন তিনি।

 

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, গত কয়েক দশকের বঞ্চনার অভিজ্ঞতা এবং সাম্প্রতিক নির্বাচনের ফলাফল বিবেচনায় নিয়ে জাতীয় সংসদসহ সব পর্যায়ে হিন্দুদের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচনী ব্যবস্থার দাবি জোরদার করা প্রয়োজন।

 

তিনি দল, মত ও সংগঠন নির্বিশেষে হিন্দু সম্প্রদায়ের সবাইকে এ দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এ সুযোগ কাজে লাগানো না গেলে ভবিষ্যতে সম্প্রদায়ের রাজনৈতিক অংশগ্রহণ আরও সংকুচিত হতে পারে। সত্য সনাতন টিভি

 

তবে এ বিষয়ে সরকার বা নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews