রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে সুজন সরকার নামে কলেজছাত্রের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের নাকনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সুজন সরকার (২৫) ওই গ্রামের বাসিন্দা সচ্চিদানন্দ সরকারের ছেলে। তিনি সাতক্ষীরা সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির একটি কাজে যুক্ত থাকার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন সুজন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews