1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি দিঘীনালায় পুরুষোত্তম মাস উপলক্ষে মঙ্গল দীপ প্রজ্বলন ও নাম সংকীর্তন দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দীপ্র বড়ুয়া ইস্যুতে আইনি নোটিশ

সন্দ্বীপে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও লুটপাটের অভিযোগ, বিচার নিয়ে চাপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় এক প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত কয়েক দিন আগে গভীর রাতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় চাপ ও ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

 

অভিযোগ অনুযায়ী, রাতের বেলায় কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করে এবং স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে অভিযুক্তরা দ্রুত সরে পড়ে।

 

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘটনার পরপরই কিছু প্রভাবশালী ব্যক্তি বিষয়টি মীমাংসার চেষ্টা করেন এবং ভুক্তভোগীকে চুপ থাকতে চাপ দেন। এমনকি কেউ সাক্ষ্য দিলে তার পরিণতি খারাপ হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে করে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

 

ভুক্তভোগীর স্বামী বিদেশে থাকায় তিনি আরও অসহায় অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। পরিবারে অন্য কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে, অভিযোগ রয়েছে যে, সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় এবং আগেই ‘বিচার’ হয়ে গেছে বলে দাবি করা হয়।

 

স্থানীয় জেলে সম্প্রদায়ের কয়েকজন সদস্য বলেন, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন, তবে ভয়ে মুখ খুলতে পারছেন না।

 

এ বিষয়ে সন্দ্বীপ থানার কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট