1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে হিন্দু তরুণীর মৃত্যু গাইবান্ধার পলাশবাড়ীর ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের মৌন প্রতিবাদ প্রকাশ্যে ভগবান শ্রীরামকে অবমাননার প্রতিবাদে ঢাবিতে প্রতিবাদের ডাক গাইবান্ধায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি স্কুলে খেলা-ধুলার সময় পড়ে আহত, চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থীর মৃত্যু শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তনের ঘোষণা, নতুন নাম হতে যাচ্ছে ‘মহাস্থান উপজেলা’ টরন্টোতে বৈচিত্র্য ও সঙ্গীতের উৎসবে নজর কাড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয় বোনের সুস্থতায় রাতভর মন্দিরে প্রার্থনা করেছিলেন হৃতিক বগুড়ার মোকামতলায় তিনটি মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে প্রশাসন গাইবান্ধায় শ্রীরামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে সংবাদ সম্মেলন সোমবার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শন

নিজস্ব প্রতিবেদন : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি (প্রতিমন্ত্রী পদমর্যাদা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫৬ তম আবির্ভাব উৎসব উপলক্ষে ফরিদপুরের ‌ শ্রীধাম শ্রী অঙ্গন পরিদর্শন করেছেন। আজ‌ মঙ্গলবার ‌ দুপুরে ‌ তিনি এখানে এসে পৌঁছলেন ‌ তাকে শুভেচ্ছা প্রদান করেন ‌‌‌ শ্রীঅঙ্গনের কর্তৃপক্ষ।

 

এ সময় উপস্থিত ছিলেন ‌ মহানাম সম্প্রদায়ের সভাপতি ‌ শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক ‌ শ্রীমৎ মৃগাঙ্ক শেখর ব্রহ্মচারী‌, শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ডক্টর নিকুঞ্জ ‌ বন্ধু ব্রহ্মচারী। ‌ শ্রী অঙ্গনের ‌ সাবেক সাধারণ সম্পাদক ‌‌ বন্ধু প্রীতম ব্রহ্মচারী অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ‌(মোঃ সোহরাব হোসেন ‌) উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া ‌ফরিদপুর জেলা বিএনপির ‌ যুগ্ন আহবায়ক ‌‌ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,‌ ফরিদপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের‌ আহবায়ক ‌ অজয় কর, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্টের ‌ আহবায়ক নিতাই রায়, সহ ‌ শ্রীধাম শ্রী অঙ্গনের ‌ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ‌ রাজনৈতিক নেতৃবৃন্দ ‌ এবং বিভিন্ন হিন্দু সংগঠনের ‌ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সত্য সনাতন টিভি

 

এ সময় বিজন কান্তি সরকার এ উৎসবের সফলতা কামনা করে বলেন ‌ ফরিদপুরে আবহমানকাল ধরে ‌ এই অনুষ্ঠানটি হয়ে আসছে। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ‌ অংশগ্রহণ করছেন তিনি বলেন ‌ বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের লোকজন ‌ বসবাস করছেন। সবাই যার যার ধর্ম ‌ পালন করছেন। তিনি বলেন ‌ আপনাদের সবার সমর্থন নিয়ে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণ করেছে। সত্য সনাতন টিভি

 

সকল সম্প্রদায়ের লোকজন যেন ‌ তাদের স্বাধীনভাবে করতে পারে ধর্মীয় অনুষ্ঠান করতে পারে। সেজন্য এ সরকার বদ্ধপরিকর। আর আপনাদের নিরাপত্তা বিধান করা ‌ বর্তমান সরকারের দায়িত্ব। বিএনপি সে দায়িত্ব ‌ পালন করবে। পরিশেষে তিনি ‌ শ্রীঅঙ্গনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন ‌ এবং ‌ পরে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট