শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থীদের মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা বিতরণ গোলপাহাড় মহাশ্মশানের নতুন কমিটিতে নেতৃত্বে আর. কে. দাশ রুপু ও রুবেল দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সরস্বতী জ্ঞান মন্দিরে পঞ্চঘণ্টা স্থাপন ও উদ্বোধন গোলপাহাড় মন্দির কমিটির সব পদ থেকে আয়ান শর্মার পদত্যাগ হরিজন সম্প্রদায়ের প্রথম নারী গ্র্যাজুয়েট সনু রানী দাস বরিশালে সমকাল কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” চিন্ময় কৃষ্ণ দাসকে ব্যঙ্গের অভিযোগে সাংবাদিকের পোস্ট ভাইরাল মাদ্রাসা নিয়ে পোস্ট, তাতে আটক করা হলো স্কুলশিক্ষক নারায়ণ চন্দ্রকে কৌশিকী অমাবস্যার অন্তর্নিহিত শিক্ষা: অশুভের বিরুদ্ধে শুভশক্তির জাগরণ চিন্ময় কৃষ্ণ দাসের মাতৃদেবী সন্ধ্যা রাণী ধরের পরলোকগমন, শেষ দর্শন থেকে বঞ্চিত ছেলে

পরলোক গমন করেছেন মুক্তিযুদ্ধের ছবি তোলা রঘু রাই

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৪১ বার পড়া হয়েছে

 

ইহলোক ত্যাগ করেছেন উপমহাদেশের প্রখ্যাত আলোকচিত্রী রঘু রাই (রঘুনাথ রায় চৌধুরী)। ‘ফাদার অব ইন্ডিয়ান ফটোগ্রাফি’ নামে খ্যাত এই কিংবদন্তি চিত্রসাংবাদিক রোববার (২৬ এপ্রিল) ৮৩ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। সত্য সনাতন টিভি

 

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার ছেলে নিতিন রাই জানান, প্রায় দুই বছর ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মৃত্যুর কাছে হার মানেন।

 

রঘু রাইয়ের আলোকচিত্র শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষভাবে সমাদৃত। বিশেষ করে ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার তোলা ছবিগুলো বিশ্বমঞ্চে ব্যাপক সাড়া ফেলে। সেইসব ছবি পাকিস্তানি বাহিনীর নির্যাতনের চিত্র তুলে ধরে আন্তর্জাতিক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সহমর্মিতা তৈরিতে সহায়ক হয়। সত্য সনাতন টিভি

 

দীর্ঘ কর্মজীবনে তিনি মানবজীবন, রাজনীতি, যুদ্ধ ও সমাজের নানা দিককে তার ক্যামেরার ফ্রেমে ধারণ করেছেন। তার কাজের গভীরতা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়।

 

রঘু রাইয়ের মৃত্যুতে আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার অবদান স্মরণীয় হয়ে থাকবে প্রজন্মের পর প্রজন্ম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews