1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
রামুতে মহাশ্মশানের ফটকে মহাদেবের বিগ্রহে গোবর নিক্ষেপ নয়ন সাধু হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’ উদ্বোধন করলেন অর্থমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর,সনাতনী সমাজের দেখা দিয়েছে উদ্বেগ যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরি,আদালতে অভিযোগপত্র ভোররাতে মাধবপুর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে অগ্নিসংযোগ সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্টে নবম শ্রেণির শিক্ষার্থী অপূর্ব পালের মৃত্যু সাফ অনূর্ধ্ব-২০ জয়ী ফুটবলার সানি দাশকে সংবর্ধনা দিল ডিএনসিসি কক্সবাজারে পুরোহিতকে পিটিয়ে হত্যা,দ্রুত বিচার দাবি শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

রামুতে মহাশ্মশানের ফটকে মহাদেবের বিগ্রহে গোবর নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের রামুতে কেন্দ্রীয় মহাশ্মশানের প্রবেশপথে স্থাপিত মহাদেবের একটি বিগ্রহে অবমাননার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে।

 

স্থানীয় সূত্র জানায়, ফকিরা বাজার–সংলগ্ন রামু কেন্দ্রীয় মহাশ্মশানের মূল ফটকে থাকা বিগ্রহে দুর্বৃত্তরা গোবর নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় সিসিটিভি ক্যামেরা না থাকার সুযোগে এ ঘটনা ঘটে। সকালে বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

 

পহেলা বৈশাখ উপলক্ষে সম্প্রতি প্রবেশপথটি সাজানো হয়েছিল বলে জানান স্থানীয়রা। তাঁদের ভাষ্য, উৎসবের আগে এমন ঘটনায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এ ঘটনার পেছনে পরিকল্পিত উদ্দেশ্য থাকতে পারে বলে আশঙ্কা করছেন কিছু বাসিন্দা। তাঁদের মতে, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা হতে পারে। সত্য সনাতন টিভি

 

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী দ্রুত জড়িত ব্যক্তিদের শনাক্ত ও শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ধর্মীয় স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার এবং শ্মশান এলাকায় নজরদারি ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানান তাঁরা। সত্য সনাতন টিভি

 

এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট