রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

নন্দীগ্রামে গৃহবধূকে শ্লীলতাহানি, অভিযুক্ত নুর নবী গ্রেফতার

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

 

বগুড়ার নন্দীগ্রামে হিন্দু সম্প্রদায়ের গৃহবধূকে শ্লীলতাহানির মামলায় নুর নবী সরকার (৪৬) নামের এক যুবককে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) ১নং বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকার পাড়া চাকরান আধখোলা গ্রামের শ্লীলতাহানি হওয়া ওই গৃহবধূর স্বামী অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন।

 

মামলা দায়েরের পর নন্দীগ্রাম থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুর নবী সরকারকে শ্লীলতাহানির মামলায় আটক করে সোমবার তাকে জেল হাজতে প্রেরণ করেন। অভিযুক্ত নুর নবী সরকার নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের সিংজানী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। সত্য সনাতন টিভি

 

মামলার বিবরণে উল্লেখ করা হয়। আমি সনাতন ধর্মালম্বী এবং পেশায় বিভিন্ন হাটবাজারে জুতা সেলাইয়ের কাজ করি। প্রতিদিন সকাল ৮টায় কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়িতে আসি। এর ধারাবাহিকতায় প্রতিদিনের মত আমি গত রবিবার বাড়ি থেকে বের হই এবং কাজ শেষ করে একই তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় বাড়িতে এসে বাড়ির ভিতর প্রবেশ করে আমি দেখতে পাই যে,

 

 

আমার বাড়ির ছাদে উঠার সিঁড়ির সামনে অসৎ উদ্দেশ্যে আমার স্ত্রী’র হাত ধরে টানাটানি করে শ্লীলতাহানি করছে। আমার স্ত্রী আসামীর হাত থেকে রক্ষার জন্য ধস্তাধস্তি করতে থাকে। বিষয়টি আমি দেখতে পেয়ে আমার ডাক চিৎকারে আসামী আমার স্ত্রীকে ছেড়ে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে আমার বাড়ির মধ্যেই তাকে ধরার চেষ্টা করি। সেসময় আসামীর সাথে আমার ধস্তাধস্তি শুরু হয়।

এবং আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে আসামীকে আটক করে।

 

আমি সহ স্থানীয় লোকজন আটককৃত আসামীকে আমার স্ত্রীর সাথে উক্ত কাজ করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সে কোন জবাব দিতে পারে নাই। তারপর স্থানীয় লোকজন বিষয়টি থানা পুলিশকে সংবাদ জানালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে আসামীকে জনতার হাত থেকে হেফাজতে নেয়। অভিযোগে আরো উল্লেখ করা হয়, উক্ত আসামী বেশ কিছুদিন ধরে আমার স্ত্রীকে বিভিন্ন ভাবে উত্যাক্ত করে আসছিল। তাকে বারংবার নিশেধ করা সত্ত্বেও সে নিজেকে সংশোধন না করে আমার স্ত্রীকে উত্যাক্ত করে আসছিল। সত্য সনাতন টিভি

 

আমাদের এলাকায় সনাতন ধর্মালম্বীদের সরস্বতী পুজার অনুষ্ঠান চলছিল। সকলেই পূজা অর্চনায় ব্যস্ত ছিল। সেই সুযোগে উক্ত আসামী তার অসৎ উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য আমাদের বাড়ীর ভিতরে প্রবেশ করে আমার স্ত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি করে।

উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, এক গৃহবধূকে শ্লীলতাহানির মামলায় অভিযুক্তকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews