1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম :
দীপু দাস হত্যা মামলায় আসামির জামিনে ঢাবিতে বিক্ষোভের ডাক মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির বিএনপি নেতা মীর নাছিরের করা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন,তবে মুক্তি পাচ্ছে না সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি

শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু

নিজস্ব প্রতিবেদক : সৌরভ সাহা
  • প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

রাঙামাটির রাজস্থলী উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনার মধ্যে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় এক নারী। উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছাগল খাইয়া এলাকায়, হিন্দুপাড়া শ্মশানের পাশে রক্তমাখা অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী নাথ শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ শিশুর কান্নার শব্দ শুনতে পান। শব্দ অনুসরণ করে কাছে গিয়ে তিনি দেখতে পান সদ্য জন্ম নেওয়া শিশুটি মাটিতে পড়ে আছে, শরীরে তখনও রক্ত লেগে রয়েছে। পরিস্থিতি বুঝে তিনি তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান এবং প্রাথমিক সেবা ও যত্নের ব্যবস্থা করেন। সত্য সনাতন টিভি

ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সদস্য শিমুল দে জানান, বর্তমানে শিশুটি নিরাপদে রয়েছে এবং স্থানীয় বাসিন্দা সন্ধ্যা রানী নাথ ও প্রমোদ দে তার সার্বক্ষণিক দেখভাল করছেন।

তিনি বলেন, “এভাবে একটি নবজাতককে ফেলে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। তবে সময়মতো উদ্ধার হওয়ায় শিশুটি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে।”

এদিকে, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকের আহমেদ জানান, বিষয়টি ইতোমধ্যে প্রশাসনের নজরে আনা হয়েছে এবং রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও অবহিত করা হয়েছে। তিনি বলেন, “এখনও পর্যন্ত শিশুটির মা-বাবার কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি।”

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। কে বা কারা এমন নিষ্ঠুরভাবে নবজাতকটিকে ফেলে গেল, তা নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও পরিচয় নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট