বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন আদালতে হরিদাস চন্দ্রের প্রশ্ন “মন্দির করা কি আমার অপরাধ?”; ৪ দিনের রিমান্ড মঞ্জুর চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে কৃষিবিদ সৈকত পাল রিমুর মানবিক উদ্যোগ হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

চৈত্র সংক্রান্তি ও বৈশাখী উৎসবকে ঘিরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ক্ষেত্রপাল পূজা ও বৈশাখী মেলা। ভোর থেকেই ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী ক্ষেত্রপাল মন্দিরে অনুষ্ঠিত হলো ধর্মীয় আচার-অনুষ্ঠান।

লোকবিশ্বাস অনুযায়ী, চৈত্র সংক্রান্তির এই শুভ লগ্নে দেবাদিদেব শিব ও মহামায়া কালীর ঐশ্বরিক মিলন ঘটে। সেই বিশ্বাস থেকেই শতাব্দীর পর শতাব্দী ধরে পালিত হয়ে আসছে ক্ষেত্রপাল পূজা।

ক্ষেত্রপালকে ধরা হয় ক্ষেত্রের রক্ষক হিসেবে। তিনি ভূমির অভিভাবক, কৃষির আশীর্বাদক এবং গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। অনেকের মতে, তিনি শিবের ভৈরব রূপ, যিনি রুদ্র শক্তির প্রতীক।

ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষরা অংশ নেন পূজার বিভিন্ন আচার-অনুষ্ঠানে। পূজার প্রধান আকর্ষণ ছিল ডাবের জল ও দুধ দিয়ে ক্ষেত্রপাল ঠাকুরের স্নান।

পরে নির্দিষ্ট ধর্মীয় নিয়ম মেনে সম্পন্ন হয় পূজা। ভক্তরা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন এবং তাদের মনোবাসনা পূরণের আশায় মানত করেন। পুরো পরিবেশজুড়ে সৃষ্টি হয় এক গভীর ভক্তিময় আবহ।

 

ভক্তরা জানান, এই পূজায় অংশ নিতে পেরে তারা অত্যন্ত আনন্দিত এবং নিজেদের মনের আশা পূরণের জন্য প্রার্থনা করেছেন।

 

পূজার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে বসে বৈশাখী মেলা। বিভিন্ন স্টলে পাওয়া যায় খেলনা, মাটির তৈরি সামগ্রীসহ নানা পণ্য। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের উপস্থিতিতে মেলা পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

 

চৈত্র সংক্রান্তি ও ক্ষেত্রপাল পূজা তাই শুধু একটি ধর্মীয় আয়োজন নয়, এটি বাঙালির ঐতিহ্য, বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সমন্বয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews