1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

রাঙ্গুনিয়ায় বুড়ির দোকানস্থ মা মগধেশ্বরী ও শিব মন্দিরে হামলা ভাঙচুর, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক : শ্রী নয়ন সাহা | রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়িদোকান এলাকায় অবস্থিত মা মগধেশ্বরী ও শিব মন্দিরে দূর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল অজ্ঞাতনামা দূর্বৃত্ত মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে মন্দিরের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। এ সময় তারা দেবমূর্তি সংলগ্ন স্থানে রাখা স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। হামলার ফলে মন্দিরের দরজা-জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে সকালে স্থানীয় বাসিন্দারা মন্দিরে এসে ভাঙচুরের চিত্র দেখে ক্ষোভ প্রকাশ করেন। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে মন্দিরের নিরাপত্তা জোরদারেরও আহ্বান জানান এলাকাবাসী।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ (কেন্দ্রীয়) রাঙ্গুনিয়া উপজেলা শাখার আহবায়ক বাবু অরুপ চৌধুরি এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্তে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
উল্লেখ্য, ধর্মীয় প্রতিষ্ঠানে এ ধরনের হামলার ঘটনা স্থানীয়ভাবে উদ্বেগজনক হিসেবে বিবেচিত হচ্ছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট