1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সংগীতে ধর্মীয় চেতনা ছড়াতে মাঠে নামছে সনাতনী ব্যান্ড ‘মহামায়া’ সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান উখিয়ায় মহতী গীতাপাঠ, ভজন-কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আফজাল হোসেন খান পলাশকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতায় খ-বিভাগে ২য় স্থান অর্জন করলেন ফরিদপুরের শর্মিষ্ঠা কর্মকার বিতর্ক পেরিয়ে বিদায় নিলেন শিক্ষক হৃদয় মণ্ডল চট্টগ্রামে ‘আর্যপুত্র’ নামে নতুন সনাতনী ব্যান্ডের আগমন ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের স্মরণে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

সাভারের পানপাড়া মহল্লায় সনাতন মহাসংঘের সরেজমিন পরিদর্শন, ন্যায়বিচারের দাবি

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

ঢাকার সাভার উপজেলার তেঁতুলঝড়া ইউনিয়নের পানপাড়া মহল্লায় উচ্ছেদের শঙ্কায় থাকা সংখ্যালঘু পরিবারগুলোর পরিস্থিতি পরিদর্শন করেছে বাংলাদেশ সনাতন মহাসংঘের একটি প্রতিনিধিদল। ধলেশ্বরী নদীর তীরবর্তী এই জনপদে বহু প্রজন্ম ধরে বসবাসরত হিন্দু পরিবারগুলোর বর্তমান অবস্থার খোঁজ নিতে তারা সরেজমিনে যান। সত্য সনাতন টিভি

 

 

পরিদর্শনকালে প্রতিনিধিদল ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানতে পারে, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তাদের ওপর চাপ সৃষ্টি করছে। অভিযোগ রয়েছে, একের পর এক মামলা, হুমকি এবং দখলচেষ্টার কারণে এসব পরিবার বর্তমানে চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

বাংলাদেশ সনাতন মহাসংঘ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, বাংলাদেশ সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তার দেশ। কোনো সংখ্যালঘু পরিবারকে ভয়ভীতি প্রদর্শন বা আইনের অপব্যবহার করে উচ্ছেদের চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

 

 

সংগঠনটির পক্ষ থেকে ভুক্তভোগীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জমির বিষয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা, হয়রানিমূলক সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার, জড়িত দখলদারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘু পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।

 

 

প্রতিনিধিদল জানায়, ভুক্তভোগীদের সঙ্গে আলাপচারিতায় জানা গেছে, স্থানীয় সংসদ সদস্য তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে তারা আশা প্রকাশ করেন। একইসঙ্গে, যারা নিরীহ পরিবারগুলোর ওপর হুমকি ও চাপ সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সংগঠনটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি অবিলম্বে গুরুত্ব সহকারে তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

পানপাড়া মহল্লার বাসিন্দারা বর্তমানে নিরাপদ বসবাসের নিশ্চয়তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। মানবতা, ন্যায় ও সহাবস্থানের বাংলাদেশ গড়তে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে এমন প্রত্যয় ব্যক্ত করেছে সনাতন মহাসংঘ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট