শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের স্মরণে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন

  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

 

ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ৫৬তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে ৭ দিনব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ, ধর্মীয় আলোচনা, পদাবলী কীর্তন, ভাস্কর্য উন্মোচন ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় অবস্থিত শ্রী শ্রী মদন গোপাল বিগ্রহ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, ১৭ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠানের প্রথম দিনে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন শ্রীধাম শ্রীঅঙ্গনের সম্পাদক ড. নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী। ১৮ এপ্রিল একই সময়ে শ্রীমদ্ভাগবত পাঠ করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম-এর স্বামী সুমধুরানন্দ মহারাজ। ১৯ এপ্রিল বরিশালের রাধামাধব কৃষ্ণ বিহারের শ্রী সন্তোষ গোস্বামী, ২০ এপ্রিল ভাঙ্গার চুমুরদীর শ্রী গোপীনাথ ব্রহ্মচারী এবং ২১ এপ্রিল সাতক্ষীরার শ্রী বিল্ল মঙ্গল দেবনাথ শ্রীমদ্ভাগবত পাঠ করবেন। ২২ এপ্রিল সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পদাবলী কীর্তনের আয়োজন করা হয়েছে।

 

২৩ এপ্রিল সকাল ৯টায় শ্রীমদ্ভাগবতের ১৮ অধ্যায় পাঠ অনুষ্ঠিত হবে। একইদিন সকাল ১১টায় স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের ভাস্কর্য উন্মোচন ও র‌্যালি অনুষ্ঠিত হবে, যেখানে পারচর মতুয়া সংঘ অংশগ্রহণ করবে। একইদিন দুপুর ১টায় ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে। সত্য সনাতন টিভি

 

আয়োজকরা জানান, প্রতিদিন শ্রীমদ্ভাগবত পাঠ শেষে উপস্থিত ভক্তদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। উল্লেখ্য, স্বর্গীয় চন্দ্রকান্ত নাথ ১৮৮৯ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৭১ সালে পরলোকগমন করেন। তাঁর স্মরণে প্রতিবছর এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে।

 

 অনুষ্ঠানে সর্বস্তরের ভক্ত ও ধর্মপ্রাণ মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews