1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে ছাগলনাইয়ায় চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ এর ১০ম গীতা দান কর্মসূচি সম্পন্ন।। বগুড়ার শিবগঞ্জে মন্দির সংস্কার কাজে পূজা উদযাপন ফ্রন্টের ঢেউটিন প্রদান উখিয়ায় মহতী গীতাপাঠ, ভজন-কীর্তন ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আফজাল হোসেন খান পলাশকে পূজা উদযাপন পরিষদের ফুলেল শুভেচ্ছা জাতীয় গীতাপাঠ প্রতিযোগিতায় খ-বিভাগে ২য় স্থান অর্জন করলেন ফরিদপুরের শর্মিষ্ঠা কর্মকার বিতর্ক পেরিয়ে বিদায় নিলেন শিক্ষক হৃদয় মণ্ডল চট্টগ্রামে ‘আর্যপুত্র’ নামে নতুন সনাতনী ব্যান্ডের আগমন ফরিদপুরে স্বর্গীয় চন্দ্রকান্ত নাথের স্মরণে ৭ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন চট্টগ্রাম আকবরশাহে উৎসবমুখর পরিবেশে হনুমান জয়ন্তী উদযাপন ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে আলোচনা সভা

কুমিল্লার তিতাসে মন্দির চত্বরে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ক্ষোভ স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক : দিগন্ত রায়
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর খেলার মাঠ সংলগ্ন শ্রী শ্রী রাধা মাধব মন্দির ও শ্রী শ্রী রামানন্দ গোস্বামী আশ্রম এলাকায় কিছু অসচেতন মানুষের নেশা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

 

স্থানীয়রা জানান, মন্দির ও আশ্রমটি দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতিদিনই এখানে পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। তবে সাম্প্রতিক সময়ে মন্দিরের আশপাশে কিছু ব্যক্তির নেশাগ্রস্ত অবস্থায় অবস্থান এবং অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার বিষয়টি চোখে পড়ছে, যা পরিবেশকে ব্যাহত করছে। সত্য সনাতন টিভি

 

একাধিক এলাকাবাসী বলেন, “ধর্মীয় স্থান শুধু উপাসনার জায়গা নয়, এটি আমাদের বিশ্বাস ও সংস্কৃতির প্রতীক। এখানে এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও অসম্মানজনক।”

 

তাঁরা আরও জানান, বিষয়টি শুধু ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে না, বরং তরুণ সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছে। তাঁদের দাবি, মন্দির ও আশ্রম এলাকার নিরাপত্তা জোরদার করা, নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। সত্য সনাতন টিভি

 

তিতাস উপজেলার সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা বলেন, পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

 

সচেতন নাগরিকদের মতে, এ ধরনের পরিস্থিতিতে সামাজিকভাবে প্রতিবাদ ও সচেতনতা গড়ে তোলা প্রয়োজন, যাতে ধর্মীয় স্থানগুলোর পরিবেশ ও সম্মান অক্ষুণ্ন থাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট