1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়া মোহনলাল জিউর মন্দিরের সম্পত্তি উদ্ধারে এমপি রুমিন ফারহানার আইনি সহায়তার আশ্বাস। উখিয়ায় রাধা–কৃষ্ণ মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাইয়ের শুভ সূচনা। রাষ্ট্রীয় আয়োজনে চার ধর্মগ্রন্থ পাঠ, বইমেলার উদ্বোধনে নতুন দৃষ্টান্ত! মহেশখালী পৌরসভা নির্বাচন ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন সাগর দে। ঢাকা লীগ ও পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেন দ্বীপ সরকার। শাস্ত্রমতে শাঁখা সিঁদুর পরতেই হবে এমন কোনো বিধান নেই : স্মিতা চৌধুরী। ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফকে বাজুসের ফুলেল শুভেচ্ছা। ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফকে বাজুসের ফুলেল শুভেচ্ছা। ১ম বিশ্বনেতা হিসেবে ১০০ মিলিয়ন ইনস্টাগ্রাম ফলোয়ারের মালিক হলেন নরেন্দ্র মোদি ব্রাহ্মণবাড়িয়ায় সীমা রাণী বিশ্বাস নামে গৃহবধূর দগ্ধ মরদেহ উদ্ধার

ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি চৌধুরী নায়াব ইউসুফকে বাজুসের ফুলেল শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

ফরিদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

 

বুধবার রাতে শহরের ময়েজ মঞ্জিলে অবস্থিত তাঁর বাসভবনে উপস্থিত হয়ে বাজুস নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান তারা।

 

এ সময় নেতৃবৃন্দ ফরিদপুর-৩ আসনে চৌধুরী নায়াব ইউসুফ নির্বাচিত হওয়ায় তাকে ‌অভিনন্দন জানান এবং আগামী দিনে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। জবাবে সংসদ সদস্যও তাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

 

সভায় স্বর্ণকার পট্টিতে নিয়মিত পুলিশি টহল ব্যবস্থা আরও জোরদারের দাবি জানান বাজুস নেতৃবৃন্দ। এ বিষয়ে সংসদ সদস্য বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং পর্যায়ক্রমে দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন ‌‌, ‌‌সহ ফরিদপুর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

বাজুস জেলা শাখার সভাপতি নন্দকুমার বড়ালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্যামল কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাবুরাম কর্মকার, গৌরাঙ্গ কর্মকার, সুবোধ দে, ইশতিয়াক আহমেদ লেলিন, শংকর দত্ত, তাপস দত্ত দীপক আঢ্য, সঞ্জয় কর্মকার ‌ পলাশ দত্ত, পলাশ পাল, মানিক দত্ত, শ্যামচরণ কর্মকার, নিমাই বকশি, বলাই দাস ‌রেজাউল করিম বিশ্বজিৎ সরকার ‌সহ ‌ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট