বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

রাজশাহীতে ৩১ লাখ টাকার কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

 

রাজশাহীর বাঘা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৩১ লাখ ৫০ হাজার টাকা।

 

গত ২৪ শে ফেব্রুয়ারী মঙ্গলবার রাত দেড়টার দিকে কাকরামারি সীমান্তের একটি আমবাগানে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নেয় বিজিবির একটি আভিযানিক দল। এ সময় ৪ থেকে ৫ জন ব্যক্তি কাঁধে বস্তা নিয়ে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তাঁরা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যান। সত্য সনাতন টিভি

 

পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে একটি কষ্টি পাথরের মূর্তি জব্দ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। সত্য সনাতন টিভি

 

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মূর্তির সিজার মূল্য প্রায় ৩১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। জব্দ করা মূর্তিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews