রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বৈষ্ণব সংঘের কেন্দ্রীয় মন্দিরে ইট নিক্ষেপ, আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

 

চাঁপাইনবাবগঞ্জে উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের কেন্দ্রীয় মন্দিরে ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল রাত সাড়ে ৮ ঘটিকার দিকে এক ব্যক্তি মন্দির লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন। এ সময় মন্দিরে উপস্থিত ভক্ত ও স্থানীয় লোকজন তাঁকে হাতেনাতে আটক করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই ওই ব্যক্তি মন্দিরের সামনে এসে অশালীন আচরণ শুরু করেন এবং পরে ইট নিক্ষেপ করেন। এতে মন্দিরের একটি জানালার কাঁচ ভেঙে যায়। ঘটনাস্থলে উপস্থিত লোকজন দ্রুত তাঁকে ধরে ফেলেন এবং পুলিশে খবর দেন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর আচরণ অসংলগ্ন ছিল। বর্তমানে তিনি অসুস্থতার ভান করছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সত্য সনাতন টিভি

 

মন্দির পরিচালনা কমিটির এক সদস্য বলেন, এ ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটক ব্যক্তির পরিচয় যাচাই ও ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews