বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

সিলেটে কলেজছাত্রী পুষ্পা রাণীকে অপহরণের অভিযোগ, সন্দেহভাজক অপহরণকারীর পিতা আটক

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অপহৃত শিক্ষার্থীর নাম পুষ্পা রানী বিশ্বাস। তিনি উপজেলার মুলিকান্দি গ্রামের বাসিন্দা।

 

পরিবার ও স্থানীয় সূত্র জানা যায়, মঙ্গলবার সকালে পুষ্পা রানী বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে তাঁকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

 

পুলিশ জানায়, অভিযোগ পাওয়ার পর থেকেই তাঁকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে প্রধান অভিযুক্ত মো. তুহিনের পিতা মো. শহীদকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকার সংগঠন এইচআরসিবিএম দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার এবং অপহৃত শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানিয়েছে। সত্য সনাতন টিভি

 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রধান অভিযুক্তসহ জড়িত অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে। খুব শিগগিরই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।

 

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। সত্য সনাতন টিভি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews