রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

ভাষা শহীদদের প্রতি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের শ্রদ্ধাঞ্জলি

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯৯ বার পড়া হয়েছে

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

 

আজ সকালে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করে নীরবতা পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজেশ নাহা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা। এছাড়াও সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজেশ নাহা তাঁর বক্তব্যে বলেন,

“ভাষা আন্দোলন আমাদের জাতীয় অস্তিত্বের ভিত্তি। ১৯৫২ সালের শহীদরা কেবল ভাষার জন্য নয়, আমাদের আত্মমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। তাঁদের এই আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

 

বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা বলেন,

“ভাষা শহীদদের রক্তের ঋণ কখনও শোধ হওয়ার নয়। বাংলা ভাষা আমাদের সংস্কৃতি, ইতিহাস ও চেতনার মূল ভিত্তি। তরুণ সমাজকে ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাস জানতে হবে এবং মাতৃভাষার শুদ্ধ চর্চার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ভাষা আন্দোলনের চেতনাকে সমুন্নত রাখতে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে কাজ করে যাব।”

 

তাঁরা উভয়েই ভাষা শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং জাতীয় ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews