রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন সনাতন ধর্ম অবমাননা,বুটেক্সের শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার নিখোঁজের দুই দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসসহ ৪ জন

দুর্গাপূজায় টানা ১০ দিনের ছুটি কলেজে।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫০ বার পড়া হয়েছে

ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী চলতি বছরে দুর্গাপূজা উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজগুলোতে টানা ১০ দিনের ছুটি থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এ তথ্য জানা গেছে।

 

তালিকা অনুযায়ী, দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা মিলিয়ে আগামী ১৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত কলেজগুলো বন্ধ থাকবে। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান ও একাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।

 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, ধর্মীয় উৎসবগুলোর গুরুত্ব বিবেচনায় এ ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হওয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও পারিবারিক আয়োজনে সময় দেওয়ার সুযোগ রাখতেই টানা ছুটি রাখা হয়েছে।

 

এ ছাড়া বর্ষপঞ্জি অনুযায়ী পবিত্র রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ২৬ দিন কলেজ বন্ধ রয়েছে। স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে এক দিনের ছুটি শেষে সাপ্তাহিক ছুটির কারণে ২৯ মার্চ থেকে পুনরায় ক্লাস শুরু হবে।

 

বর্ষপঞ্জিতে আরও উল্লেখ রয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১১ কলেজ বন্ধ থাকবে। পাশাপাশি প্রতিবছরের মতো প্রতিষ্ঠানপ্রধানের হাতে সং তিন দিন ছুটিও বহাল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews