রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন ভাবগাম্ভীর্য ও সনাতনী ঐতিহ্যে সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজের ৯৫তম শুভ আবির্ভাব উৎসব উদযাপন

চাঁদা না পেয়ে বাস কাউন্টারে হামলা, ম্যানেজার নাজির বিশ্বাস গুরুতর আহত।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫১ বার পড়া হয়েছে

ফরিদপুর শহরের পৌর বাসটার্মিনালে চাঁদার টাকা না পেয়ে একটি বাস কাউন্টারে হামলার অভিযোগ উঠেছে। এতে পরিবহন প্রতিষ্ঠানের ম্যানেজার নাজির বিশ্বাস (৪৫) গুরুতর আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর বাসটার্মিনালে বিকাশ পরিবহনের কাউন্টারে এ ঘটনা ঘটে।

আহত নাজির বিশ্বাস নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজির বিশ্বাস জানান, পরিবহনটির মালিকের মৃত্যুর পর গত তিন বছর ধরে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্বে রয়েছেন। প্রতিদিন দূরপাল্লায় ১২টি ট্রিপ পরিচালিত হয়। প্রায় দেড় মাস ধরে কয়েকজন যুবক প্রতিটি ট্রিপ থেকে আটটি আসন এবং প্রতি আসনের বিপরীতে ১০০ টাকা করে চাঁদা দাবি করে আসছিলেন। তিনি দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

 

তার অভিযোগ, মঙ্গলবার সকালে অভিযুক্তরা এসে প্রতি গাড়িতে আটটি আসন না দিলে দুই লাখ টাকা দিতে হবে বলে চাপ দেয়। পরে দেশীয় অস্ত্র নিয়ে তারা কাউন্টারে হামলা চালায়।

 

নাজির বিশ্বাস বলেন, লোহার রড দিয়ে তাকে মারধর করা হয়। একজন ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে ঠেকান। হামলায় অন্তত পাঁচজন অংশ নেয় বলে দাবি করেন তিনি। তাদের হাতে রামদা ও লোহার দণ্ড ছিল বলে জানান।

 

তিনি মিলন, সবুজ ও প্রিন্স নামের তিনজনকে শনাক্ত করতে পেরেছেন বলেও উল্লেখ করেন।

অভিযুক্তদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনার পর বাসটার্মিনাল এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে। স্থানীয়রা এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews