বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ঝালকাঠির কাঠালিয়ায় ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বিরুদ্ধে স্থানীয় সনাতনী সমাজের ক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

ঝালকাঠি: কাঠালিয়া উপজেলার দিগ্বিজয় গোসাই নামে এক যুবকের বিরুদ্ধে পবিত্র শিবচতুর্দশী ও মহাদেবকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে স্থানীয় সনাতনী সমাজ ক্ষোভ প্রকাশ করেছে। অভিযুক্ত দিগ্বিজয় কাঠালিয়ার অমলইন্দ্র গোসাই (গুরুদাস ঠাকুর)-এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জন্মসূত্রে সনাতন ধর্মের অনুসারী হলেও দিগ্বিজয় নিয়মিতভাবে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন না। বরং বিভিন্ন সময় দেব-দেবী ও সনাতন ধর্ম সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে আসছেন। সম্প্রতি তার মন্তব্যে এলাকার সাধারণ মানুষ এবং ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে।
স্থানীয় যুবসমাজ এবং সনাতন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, ধর্ম অবমাননার দায়ে তাকে এর আগেও একাধিকবার সতর্ক করা হয়েছে। তার বাবা ও পরিবারকে বিষয়টি জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয়দের ধারণা, পারিবারিক প্রশ্রয় বা ‘আস্কারা’ পাওয়ার কারণে তিনি বারবার এমন ধৃষ্টতা দেখাচ্ছেন।
জানা গেছে, অভিযুক্তের বাড়িতে প্রতিবছর বার্ষিক মতুয়া সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে অংশগ্রহণ করেন। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের দীর্ঘকাল ধরে ঐক্যবদ্ধ বসবাসের পরিপ্রেক্ষিতে দিগ্বিজয়ের কর্মকাণ্ডকে ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সমাজ বিভ্রান্ত করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
এই ঘটনায় শুধু স্থানীয় হিন্দু সমাজই নয়, মতুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা দিগ্বিজয়ের হীন কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews